নারায়ণগঞ্জে জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি জুটের গুদামে ভয়াবহ আগুনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন

2026-07-01T20:25:02+00:00
2026-07-01T20:25:02+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নারায়ণগঞ্জে জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৮:২৫ পিএম   (ভিজিট : ৪৩)
জুটের গুদামে ভয়াবহ আগুন
X

জুটের গুদামে ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি জুটের গুদামে ভয়াবহ আগুনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

 প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় মা মারজান এন্টারপ্রাইজ নামের জুটের গুদামে এ আগুন লাগে।  খবর পেয়ে শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, প্রায় ১৫০ ফুট দীর্ঘ জুটের গুদামটি আগুনে পুড়ে গেছে। এ ছাড়া পাশের একটি চায়ের দোকান ও একটি কাঠের দোকানের আংশিক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

আগুনের কারণ হিসেবে বিদ্যুতের শর্টসার্কিটকে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে এগিয়ে যান তারা। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। আগুন পাশের কয়েকটি স্থাপনাতেও ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। 

এ সময় আশপাশের বাড়ির লোকজন নিরাপত্তার জন্য তাদের ঘরের আসবাবপত্র সরিয়ে নেন। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy