প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৮:২৫ পিএম (ভিজিট : ৩৯)

X
অবৈধ কারেন্ট জাল ধ্বংস
ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় প্রজাতির মাছের প্রজনণ ও পোনা মাছ রক্ষার্থে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা শহরের তিতাস নদীতে অভিযানে ৫০টি রিং জাল, ১০টি কারেন্ট জাল, ৮টি মাছ ধরার ফাঁদ আগুনে পুড়িয়ে বিনষ্ট করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন।
অভিযান সম্পর্কে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিউল রানী পাল জানান, দেশীয় মাছের প্রজনণ ও পোনা মাছের প্রজনণক্ষম রক্ষার্থে দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা শহরের তিতাস নদীর আনন্দবাজার থেকে শিমরাইলকান্দি, ভাদুঘর এলাকা ও আশেপাশে অভিযান চালানো হয়।
অভিযানে অবৈধভাবে মাছ ধরার ৫০টি রিং জাল, ১০টি কারেন্ট জাল, ৮টি মাছ ধরার ফাঁদ জব্দ করা হয়। পরে নদীর পাড়েই এসব জাল পুড়িয়ে দেওয়া হয়। এ সময় সদর মডেল থানার এস.আই মো. রজমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।