গাজীপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল কোর্ট পরিচালনা

গাজীপুর সদর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুর জেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গাজীপুর এর যৌথ উদ্যোগে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী গাজীপুর

2026-07-01T20:30:32+00:00
2026-07-01T20:30:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গাজীপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল কোর্ট পরিচালনা
গাজীপুর সদর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৮:৩০ পিএম   (ভিজিট : ১৪৩)
মোবাইল কোর্ট পরিচালনা
X

মোবাইল কোর্ট পরিচালনা

গাজীপুর জেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গাজীপুর এর যৌথ উদ্যোগে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুরে অবস্থিত ইস্ট বেকার স্লাইস ব্রেড তৈরির কারখানা ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডে একটি সমন্বিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  

আজ বুধবার (১ জুলাই) দুপুরে অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলার সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার। 

উক্ত অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গাজীপুর এর নিরাপদ খাদ্য অফিসার ফারজানা ইয়াসমিন সোনিয়া সার্বিক বিষয়ে সমন্বয় করেন। এছাড়া উক্ত অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুর র‍্যাব- ১ এর সদস্যবৃন্দ এবং জেলা আনসার ব্যাটেলিয়নের একটি চৌকস দল।

অভিযানকালে পরিলক্ষিত হয় যে ১.খাদ্য পণ্যের লেবেলিং এ কারখানার সঠিক তথ্য না দেয়া , খাদ্য উপকরণের অসম্পূর্ণ  তথ্য প্রদান এবং মিথ্যা তথ্য প্রদান, ২.পণ্যের বিএসটিআই এর লাইসেন্স না থাকা, ৩. ব্রেডের মেয়াদ ৩০ দিন প্রদান করা হলেও তাদের সেলফ লাইফ স্টাডি সহ কোনো ল্যাব পরীক্ষার  প্রমাণক দিতে না পারা, ৪. সকল খাদ্যপণ্য ঢেকে না রাখা এবং কারখানার ভেতরে মাছির উপস্থিতি, ৫. নোংরা ড্রামে খাদ্য পণ্য সংরক্ষণ ৬. খাদ্য উৎপাদনে সঠিক পরিমাপে সংযোজন দ্রব্যের ব্যবহারের প্রমানক দেখাতে না পারা এবং সেগুলোর সঠিক লেবেলিং না থাকা এবং ৭. সকল খাদ্যপণ্যের চালান যথাযথভাবে সংরক্ষণ না করা। 

উল্লিখিত কার্যক্রমসমূহ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর সুস্পষ্ট লঙ্ঘন।

অভিযানকালে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ধারা ৩২ (ক) মোতাবেক দুই লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। একই সাথে সংশোধন না হওয়া পর্যন্ত খাদ্য উৎপাদন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য উক্ত প্রতিষ্ঠানের থেকে মুসলেকা গ্রহণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy