মৃত সেনা সদস্যের পরিবারকে ঘর নির্মাণ করে দিলো সেনাবাহিনী

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রায়াত এক সেনা সদস্যের পরিবারকে নিরাপদে বসবাসের জন্য ঘর নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার(১ জুলাই)

2026-07-02T10:06:01+00:00
2026-07-02T10:06:01+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মৃত সেনা সদস্যের পরিবারকে ঘর নির্মাণ করে দিলো সেনাবাহিনী
শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:০৬ এএম   (ভিজিট : ৮০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রায়াত এক সেনা সদস্যের পরিবারকে নিরাপদে বসবাসের জন্য ঘর নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার(১ জুলাই) বেলা ১১টার দিকে ৬৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম, পিএসসি মোরেলগঞ্জ সদর ইউনিয়নের মৃত কর্পোরাল শরিফুল ইসলাম (ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়ন) এর বিধবা স্ত্রী সারমিন আক্তারের নিকট ভবনের চাবি হস্তান্তর করেন।

অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম পিএসসি বলেন, মৃত কর্পোরাল শরিফুল ইসলামের পরিবারের পাশে দাঁড়াতে পেরে বাংলাদেশ সেনাবাহিনী গর্বিত। দেশের জন্য জীবন উৎসর্গকারী সদস্যদের পরিবারকে সহায়তা করা আমাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় শরিফুল ইসলামের দুই শিশু সন্তান সুরাইয়া জান্নাত সেফা(৯) ও সাবিহা জান্নাত(৪) সহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy