সিরাজগঞ্জে জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তার দায়িত্বে অবহেলা জাতীয় পতাকা অবমাননায় উত্তোলন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জ জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তার অফিসে অনুপস্থিতি সেই সঙ্গে অফিস ভবনে জাতীয় পতাকা উত্তোলনে অবমাননার অভিযোগ উঠেছে তার

2026-07-02T10:06:56+00:00
2026-07-02T10:06:56+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তার দায়িত্বে অবহেলা জাতীয় পতাকা অবমাননায় উত্তোলন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:০৬ এএম   (ভিজিট : ২৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তার অফিসে  অনুপস্থিতি  সেই  সঙ্গে অফিস ভবনে জাতীয় পতাকা  উত্তোলনে অবমাননার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ।

বুধবার (০১ জুলাই) জেলা বীজ প্রত্যয়ন অফিসে তথ্য সংগ্রহ করতে গেলে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে দুইজন কর্মচারী তৎক্ষণাৎ বন্ধ অফিস খোলা শুরু করেন। জাতীয় পতাকা যদিও উত্তোলন করা হলেও তাও আবার ভবনের গ্রিলে  বেঁধে রেখেছেন।


জানা গেছে , দায়িত্বে অবহেলার কারণে তার অধীনস্থ  কর্মচারীরা অফিসে নিয়মঅনুযায়ী অফিস করেন না। প্রত্যয়ন কর্মকর্তা অফিসে উপস্থিত না থাকার কারণে তারাও সুযোগ ব্যবহার করে অফিসে উপস্থিত থাকেন না। এই  কর্মকর্তা প্রথম শ্রেণীর অফিসার  হয়েও দিনের পর দিন এ অনিয়ম করে যাচ্ছেন।

এ বিষয়ে অফিস সহায়ক সুলতান মাহমুদের কাছে কর্মকর্তার অবস্থান জানতে চাইলে তিনি বলেন, “স্যার সকালে অফিসে এসেছিলেন। পরে কামারখন্দে গেছেন।” তবে কখন গেছেন, কী কাজে গেছেন এবং তাঁর অনুপস্থিতিতে অফিস পরিচালনার দায়িত্ব কার এ বিষয়ে তিনি কোনো সন্তোষজনক তথ্য দিতে পারেননি।

নাম প্রকাশ না করার শর্তে সেবা নিতে আসা বীজ ডিলার বলেন, জেলার অন্যন্যা সরকারি দপ্তরগুলোতে কর্মকর্তা, কর্মচারীদের উপস্থিতি এবং সেবার কোন কমতি নেই।  একমাত্র  এই অফিসে কোন নিয়মনীতি নেই। 

এ বিষয় জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলী বলেন,  পতাকা উত্তোলন করলে নিয়ম মেনে উত্তোলন করতে হবে। 
 
 জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মুহাম্মদ আরেশেদ আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি বাইরে আছি। একটু বসেন, আমি আসতেছি।” তবে দীর্ঘ সময় অপেক্ষার পরও তিনি অফিসে আসেনি। পরবর্তীতে তাঁর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy