শিবির নেতা হত্যা, যুবদলের সেই বহিষ্কৃত নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

সারাবাংলা

গাইবান্ধার সাঘাটায় আলোচিত ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক মোখলেছুর

2026-07-02T11:10:14+00:00
2026-07-02T11:10:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শিবির নেতা হত্যা, যুবদলের সেই বহিষ্কৃত নেতা গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:১০ এএম   (ভিজিট : ৪৯)
মোখলেছুর রহমান মুকুল
X

মোখলেছুর রহমান মুকুল

গাইবান্ধার সাঘাটায় আলোচিত ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এই মামলায় মোট পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হলো।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার (১ জুলাই) রাতে গাজীপুরের হারিকেন কোম্পানি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোখলেছুর রহমান মুকুল বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। তিনি বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সদ্য বহিষ্কৃত সভাপতি।

সাঘাটা থানার ওসি মাহবুব আলম জানান, সাইফুল্লাহ বারী হত্যা মামলায় এ পর্যন্ত প্রধান আসামি মোখলেছুর রহমান মুকুলসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিরা হলেন— আশরাফ, রবিউল, শাহ আলম এবং একজন অজ্ঞাতনামা ব্যক্তি। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

গত ২১ জুন বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়া চারমাথা এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে নিহত হন ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী। তিনি উপজেলার শিমুলতাইড় গোরস্থানপাড়া গ্রামের মাওলানা হাবিবুর রহমানের ছেলে এবং বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিকেল পৌনে ৩টার দিকে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক নেতা মোখলেছুর রহমান মুকুল ও তার সহযোগীরা সাইফুল্লাহর ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করেন।

এ ঘটনায় নিহতের বাবা হাবিবুর রহমান ২২ জুন সাঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখসহ ১৪-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ঘটনার পরপরই দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলা যুবদলের পক্ষ থেকে মোখলেছুর রহমান মুকুলকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy