রায়পুর থানায় ফিরলেন ওসি নিজাম

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে রায়পুর থানায় পুনরায় যোগদান করেছেন অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন

2026-07-02T12:57:54+00:00
2026-07-02T12:57:54+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রায়পুর থানায় ফিরলেন ওসি নিজাম
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১২:৫৭ পিএম   (ভিজিট : ৫৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে রায়পুর থানায় পুনরায় যোগদান করেছেন অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া। 

বুধবার রাতে চট্টগ্রাম বিভাগীয় পুলিশের আদেশে তিনি রায়পুর থানায় যোগদান করেন। বর্তমান ওসি শাহিন মিয়াকে লক্ষীপুর জেলা পুলিশ লাইনে যুক্ত করা হয়। 

জানা যায়,  সম্প্রতি রায়পুর পুরো শহরে একই পরিবারের চারজন হত্যা সহ উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, মাদক সংশ্লিষ্ট অপরাধ ও সহিংস ঘটনার কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। 

এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি পুনরায় রায়পুর থানার দায়িত্ব গ্রহণ করেন। 

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, অভিজ্ঞ এই পুলিশ কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর অপরাধ দমনে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। 

বিশেষ করে মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস দমন, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আরও সক্রিয় ভূমিকা পালন করবে বলে তারা আশা করছেন।

নবাগতে ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। অপরাধ দমনে কাউকে ছাড় দেওয়া হবে না। রায়পুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy