কচুয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

সারাবাংলা

কৃষিই সমৃদ্ধি’এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কচুয়ায় রোপা আমন-২০২৬ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে খরিপ মৌসুমে উফশী

2026-07-02T13:40:22+00:00
2026-07-02T13:40:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কচুয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১:৪০ পিএম   (ভিজিট : ৬৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কৃষিই সমৃদ্ধি’এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কচুয়ায় রোপা আমন-২০২৬ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে খরিপ মৌসুমে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সার বিতরণ প্রণোদনা কর্মসূচি ও ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছ,বৃক্ষের চারা, সবজির বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ বাবদ কৃষি প্রণোদনা  কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) সকাল ১১টায় কচুয়া উপজেলা কৃষি অফিস চত্বরে,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কৃষি প্রণোদনা  কর্মসূচির শুভ উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আলী। 

এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাইমুর রহমান লেখন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহীদুল ইসলাম খোকন,সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম,কচুয়া উপজেলা শাখার উপদেষ্টা জাহিদুল ইসলাম বুলু, সাধারন সম্পাদক সূর্য্য চক্রবর্তী, সাংবাদিক খান সুমন,সাংবাদিক শেখ হুমায়ুন সহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রান্তিক কৃষকরা বৃক্ষের চারা, সবজির বীজ, সার ও অন্যান্য সামগ্রী গ্রহণ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy