প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১:৫৫ পিএম (ভিজিট : ৩০)

X
ছবি: প্রতিনিধি
চুনারুঘাটের রেমা কালেঙ্গা বনে দুটি ময়না পাখি অবমুক্ত করা হয়েছে।
বুধবার (১জুলাই) বিকেলে পাখি দুটি অবমুক্ত করা হয়।
কালেঙ্গা বনবিট কর্মকর্তা আব্দুল্লাহ আল-আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত এক মাস আগে কালেঙ্গা বনবিটের কাঠালবাড়ী এলাকার একটি বাড়ি থেকে ২ টি ময়না পাখির বাচ্চা উদ্ধার করা হয়। একমাস লালন পালন করে বাচ্চা দুটি বনে অবমুক্ত করার সময় হওয়ায় অবমুক্ত করা হয়।
রেমা কালেঙ্গা বনের সহকারি বন সংরক্ষক কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, বন্য প্রাণী ধরে বিক্রি করা ও ঘরে পোষা বন্য প্রানি সংরক্ষন আইনে দন্ডনীয় অপরাধ।কেউ যদি এধরনের কর্মকান্ড করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
চুনারুঘাট বন্যপ্রাণী জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক গণমাধ্যম কর্মী আব্দুল জাহির মিয়া বলেন,অবমুক্ত করার স্থানে বা আশেপাশে যেন পর্যাপ্ত ফলমূল এবং পোকামাকড় যেনো থাকে, ময়না পাখি মানুষের শেখানো বুলি বলতে পারে। তবে খাঁচায় দীর্ঘদিন থাকলে তারা বনের নিজস্ব ভাষা ভুলে যায়। বনে ছাড়ার আগে কিছুদিন প্রাকৃতিক পরিবেশের কাছাকাছি রাখলে তারা আবার বনের ডাক শিখতে পারে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, পাখি ধরে বন্দী করে লালন পালন বা পাচার করা দন্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী আইন ২০১২ সংশোধনী ২০২৬ মোতাবেক এটি একটি গুরুতর অপরাধ বলে গণ্য হয়।কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি বন্যপ্রাণীর অবাধ বিচরণে বাধা প্রদান করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।