প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ২:২৩ পিএম (ভিজিট : ৮৫)

X
সুমাইয়া আক্তার
বগুড়ার সারিয়াকান্দিতে নির্ধারিত সময়ে ফরম ফিলাপের টাকা পরিশোধ করেও এইচএসসি পরীক্ষার পরীক্ষায় অংশ নিতে পারেননি এক শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার (২ জুলাই) পরীক্ষা কেন্দ্রে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বিফল হন তিনি। এর আগের দিন বুধবার বিকেল পর্যন্ত অপেক্ষা করেও প্রবেশপত্র পায়নি ওই শিক্ষার্থী।
ঘটনাটি সারিয়াকান্দির চন্দনবাইশা ডিগ্রী কলেজের। ভুক্তভোগী ওই শিক্ষার্থী হলেন চন্দনবাইশা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মৃত ওবাইদুল হক বাবুর মেয়ে সুমাইয়া আক্তার। এবার এই কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল তার।
শিক্ষার্থীর অভিযোগ, কলেজ কর্তৃপক্ষের গাফলতির কারণে প্রবেশপত্র না পাওয়ায় ওই শিক্ষার্থী পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৯ টায় থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা কেন্দ্রের সামনে শিক্ষার্থীকে দেখা যায়।
এ সময় শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, আমার কাছ থেকে তিন হাজার পাঁচশত টাকা নিয়েও ফরম পূরণ করে রেজিষ্ট্রেশন নাম্বার ভুল করেন কলেজ কর্তৃপক্ষ। এ জন্য আমার প্রবেশপত্র আসেনি। এই শিক্ষার্থী আরও বলেছেন, আমার বাবা নেই। আমার ভাই আমাকে অনেক কষ্ট করে লেখাপড়ার খরচ বহন করছেন। আমি কি করবো বুজতে পারছিনা। এক পর্যায়ে পরীক্ষার কেন্দ্র সারিয়াকান্দি ডিগ্রী কলেজের সামনে কান্নায় ভেঙ্গে পড়েন সুমাইয়া।
বিষয়টি জানতে চন্দনবাইশা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলীমুর রাজি সঙ্গে যোগাযোগ করা হলে ঘটনাটি স্বীকার করেন। তিনি জানিয়েছেন, মেয়েটি খুবই ভালো শিক্ষার্থী এবং আমাদের খুবই পরিচিত। তার ঘটনাটি জানার পর আমরাও মর্মাহত। এই শিক্ষার্থী আরেক জনের দেখে রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে গিয়ে ভুলটি করেছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিন্তু তখন সে বিষয়টি খেয়াল করেনি। আমাদের শিক্ষকেরও ভুল আছে, তবে তা নগন্য। মেয়েটি পরীক্ষার দু দিন আগেও যদি বিষয়টি জানাতো আমরা পরীক্ষা দেয়ার ব্যবস্থা করাতে পারতাম।