কী আছে ট্রাম্পের নতুন বিলাসবহুল এয়ারফোর্স ওয়ানে

বুলেটিন ডেস্ক

আন্তর্জাতিক

কাতার সরকারের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া বিলাসবহুল বোয়িং ৭৪৭-৮আই উড়োজাহাজে (ভিসি-২৫বি ব্রিজ) প্রথমবার ভ্রমণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট

2026-07-02T14:27:24+00:00
2026-07-02T14:27:24+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কী আছে ট্রাম্পের নতুন বিলাসবহুল এয়ারফোর্স ওয়ানে
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ২:২৭ পিএম   (ভিজিট : ৪৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কাতার সরকারের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া বিলাসবহুল বোয়িং ৭৪৭-৮আই উড়োজাহাজে (ভিসি-২৫বি ব্রিজ) প্রথমবার ভ্রমণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নর্থ ডাকোটায় স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে তিনি এই নতুন উড়োজাহাজ ব্যবহার করেন এবং ভ্রমণকে অত্যন্ত সন্তোষজনক বলে উল্লেখ করেন। 

দীর্ঘদিন ব্যবহৃত পুরোনো এয়ারফোর্স ওয়ান থেকে সরে এসে আধুনিক এই উড়োজাহাজ ব্যবহার শুরু করেন তিনি। প্রায় ৪০ কোটি ডলার মূল্যের এই বিমানটি কাতারের রাজপরিবারের মাধ্যমে উপহার হিসেবে পাওয়া যায় বলে জানা গেছে।

এই বিমানের পেছনে কাতার সর্বোচ্চ খরচ করেছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র এমন একটি উড়োজাহাজ বানাতে পারত না, কারণ এ জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করতে হতো, আমরা রাজি হতাম না।’ গত মাসের শেষের দিকে মেরিল্যান্ডের জয়েন্ট বেজ অ্যান্ড্রুজে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা এই বিশ্বসেরা উড়োজাহাজের প্রধান বৈশিষ্ট্যগুলো নিচে দেয়া হলো:

মার্কিন প্রেসিডেন্টদের আগের উড়োজাহাজটি সাদা আর হালকা নীলের মিশেলে থাকলেও নতুন এই বিমানের বাহ্যিক রূপে বড় পরিবর্তন এসেছে। এটির নিচের অংশ গাঢ় নীল, মাঝখানে একটি চিকন লাল দাগ এবং ওপরের অংশ নীল রঙে সাজানো হয়েছে। মূলত কাতারের রাজপরিবারে ব্যবহারের জন্য তৈরি হওয়ায় এতে আগে থেকেই অতি উন্নত মানের যাত্রীসুবিধা, রাজকীয় আভিজাত্য ও আয়েশের সব ব্যবস্থা ছিল।

কাতারি রাজপরিবারের এই বিলাসবহুল কেবিনগুলো সম্পূর্ণ নতুন করে তৈরি না করে নিরাপত্তা বিশেষজ্ঞদের একটি দল উড়োজাহাজটি সূক্ষ্মভাবে পরীক্ষা করে প্রযুক্তিগত ঝুঁকি নিষ্ক্রিয় করেছে। আকাশপথে থেকেও প্রেসিডেন্ট যেন নির্বিঘ্নে দেশ পরিচালনা করতে পারেন, সেজন্য উড়োজাহাজটিতে উন্নত ও বহুস্তরবিশিষ্ট যোগাযোগব্যবস্থা স্থাপন করা হয়েছে, যার মধ্যে ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটও অন্তর্ভুক্ত।

এই উড়োজাহাজটি উপহার হিসেবে গ্রহণ করায় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নৈতিকতা ও জাতীয় নিরাপত্তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। তবে সমালোচনা উড়িয়ে দিয়ে ট্রাম্প একে ‘চরম বোকামি’ বলে আখ্যা দিয়েছেন। 

ট্রাম্প আরও বলেছেন, মেয়াদ শেষে উড়োজাহাজটি তিনি নিজের প্রেসিডেনশিয়াল সংরক্ষণাগারে দান করে দেবেন। বোয়িং কোম্পানির সঙ্গে চুক্তি হওয়া নতুন স্থায়ী উড়োজাহাজ তৈরিতে আরও বছর দুয়েক সময় লাগতে পারে। ততদিন পর্যন্ত প্রেসিডেন্টের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এই ‘ব্রিজ’ উড়োজাহাজটি ব্যবহার করা হবে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy