আড়াইহাজারে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ৪৬

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

২ জুলাই (বৃহষ্পতিবার) এইচ এস সি পরীক্ষার শুরুর দিনে আড়াইহাজারের ৪টি পরীক্ষা কেন্দ্রে বাংলা বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত মোট

2026-07-02T14:34:55+00:00
2026-07-02T14:34:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ৪৬
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ২:৩৪ পিএম   (ভিজিট : ৪৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

২ জুলাই (বৃহষ্পতিবার) এইচ এস সি পরীক্ষার শুরুর দিনে আড়াইহাজারের ৪টি পরীক্ষা কেন্দ্রে বাংলা বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত মোট ৪৬ পরীক্ষার্থী। কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ি সরকারী সফর আলী কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ শ ১৬ জন। এর মধ্যে প্রথম দিনে অনুপস্থিত রয়েছে ৬ জন। রোকনউদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ কেন্দ্র মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮ শ ৫৪ জন। এর মধ্যে অনুপস্থিত রয়েছে ৩৪ জন। 

সুলতানসাদী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১শ ৩৪ জন। এর মধ্যে প্রথম দিনে অনুপস্থিত রয়েছে ৩ জন। রোকনউদ্দিন মোল্লা গার্লস স্কুল কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৬ জন। এর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত রয়েছে ৩ জন।চারটি পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ হজোর ৫ শ ৬ জন। এর মধ্যে ১ হাজার ৪শ ৬০ জন পরীক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অংশ গ্রহণ করেছে।

রোকনউদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ কেন্দ্রের সচিব অধ্যাপক আক্তারউজ্জামান জানান, প্রথম দিনের পরীক্ষায় কোন আমার কেন্দ্র সহ কোন কেন্দ্রে অবৈধ পন্থা অবলম্বনের দায়ে কেউ বহিষ্কার হয়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy