রাজস্থলীতে ৪০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

সারাবাংলা

রাঙামাটির রাজস্থলীতে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে উফসী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪০০ ক্ষুদ্র ও

2026-07-02T14:38:59+00:00
2026-07-02T14:38:59+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাজস্থলীতে ৪০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ২:৩৮ পিএম   (ভিজিট : ৩১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

রাঙামাটির রাজস্থলীতে  ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে উফসী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

 বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন রাজস্থলী  উপজেলার ভারপ্রাপ্ত  নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, প্রণোদনার আওতায় প্রতিটি কৃষককে ৫ কেজি উফসী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বলেন, সরকার কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করছে। এসব উপকরণ যথাযথভাবে ব্যবহার করে উৎপাদন বাড়াতে হবে। জমির প্রয়োজন অনুযায়ী সারের সুষম ব্যবহার নিশ্চিত করারও আহ্বান জানান তিনি। তিনি বলেন, কৃষিখাতে সরকারের ধারাবাহিক সহায়তার ফলে দেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো,মিন্টু মিয়া,  রাজস্থলী  উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ ,জামাতের আমির মৌলনা ফরিদ আহম্মদ,  উপজেলা  কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ এবং উপকারভোগী কৃষকরা।পরে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ করা হয়। 

ছবি ক্যাপসন, রাজস্থলীতে প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল ইসলাম। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy