মনোহরদীতে, দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ইউসুকা ফাউন্ডেশনের স্কুল ড্রেস বিতরণ

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর মনোহরদীতে দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেছে ইউসুকা ফাউন্ডেশন।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউসুকা ফাউন্ডেশনের

2026-07-02T14:54:42+00:00
2026-07-02T14:54:42+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মনোহরদীতে, দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ইউসুকা ফাউন্ডেশনের স্কুল ড্রেস বিতরণ
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ২:৫৪ পিএম   (ভিজিট : ২৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস  বিতরণ করেছে ইউসুকা ফাউন্ডেশন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউসুকা ফাউন্ডেশনের পক্ষ থেকে স্কুল ড্রেসগুলো মনোহরদী উপজেলা  প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ এবং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভিনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসুকা ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. নাসির উদ্দিন, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ, সহ-সভাপতি মো. তাজুল ইসলাম বাদলসহ অন্যান্য অতিথিবৃন্দ। 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ বলেন, শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে উৎসাহিত করতে সমাজের বিত্তবান ব্যক্তি ও  সামাজিক সংগঠনগুলোর এমন মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। একটি স্কুল ড্রেস শুধু পোশাক নয়, এটি একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস ও বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়িয়ে তোলে।

ইউসুকা ফাউন্ডেশনের কর্ণধার প্রবাসী সৌরভ আহমদ বলেন, সমাজের  সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের শিক্ষাজীবনকে আরও সহজ ও সুন্দর করে তোলাই ইউসুকা ফাউন্ডেশনের লক্ষ্য। বিগত সময়ে করে আসছি ভবিষ্যতেও শিক্ষা, মানবসেবা ও সামাজিক উন্নয়নে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের সকলের সহযোগিতায় আমরা আরও বৃহত্তর পরিসরে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy