টুঙ্গিপাড়ায় বসতঘরে চুরি, আইনি সহায়তা চাইলেন ভুক্তভোগী

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাচহানিয়া মধ্যপাড়া এলাকায় এক বসতঘরে জানালার গ্রিল কেটে প্রবেশ করে আলমারি (ওয়ারড্রব) থেকে প্রায় ৩

2026-07-02T15:20:25+00:00
2026-07-02T15:20:25+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টুঙ্গিপাড়ায় বসতঘরে চুরি, আইনি সহায়তা চাইলেন ভুক্তভোগী
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৩:২০ পিএম   (ভিজিট : ৫৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাচহানিয়া মধ্যপাড়া এলাকায় এক বসতঘরে জানালার গ্রিল কেটে প্রবেশ করে আলমারি (ওয়ারড্রব) থেকে প্রায় ৩ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি বৃহস্পতিবার (২ জুলাই) ভোররাতে, আনুমানিক রাত ৩টার দিকে ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী মো. মোকসেদ আলী শেখ, পিতা: মৃত নিজাম আলী শেখ, জানান, রাত আনুমানিক ৩টার দিকে তিনি একটি শব্দ শুনতে পান। তখন তিনি তার স্ত্রীকে পাশের কক্ষে গিয়ে দেখে আসতে বলেন। তার স্ত্রী ধারণা করেন, হয়তো একটি বিড়াল পড়েছে। পরে সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পান, ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করা হয়েছে। ওয়ারড্রবে রাখা প্রায় ৩ লাখ টাকা নেই। এছাড়া ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে ছিল। কাপড়চোপড় ছড়িয়ে-ছিটিয়ে ছিল এবং চেয়ারও সরানো অবস্থায় দেখা যায়।
মোকসেদ আলী শেখ বলেন, "রাতে একটি আওয়াজ শুনে সন্দেহ হয়েছিল। কিন্তু তেমন গুরুত্ব দিইনি। সকালে উঠে দেখি জানালার গ্রিল কাটা, ওয়ারড্রবে রাখা তিন লাখ টাকা নেই। আমাদের অনেক কষ্টের উপার্জনের টাকা চুরি হয়ে গেছে।"
ভুক্তভোগীর স্ত্রী বলেন, "আমরা পাশের রুমে ঘুমিয়ে ছিলাম। রাতে একটা শব্দ হয়েছিল, কিন্তু মনে করেছিলাম বিড়াল পড়েছে। সকালে উঠে দেখি আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমাদের কষ্টের অর্জিত অর্থ চোর নিয়ে গেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইনি সহায়তা চাই।"
মোকসেদ আলী শেখের মেয়ে বলেন, "আমার বাবা-মায়ের শেষ সম্বল রাতের অন্ধকারে চুরি হয়ে গেছে। আমরা এখন সর্বস্বান্ত। প্রশাসনের কাছে আমাদের আবেদন, দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং চুরি হওয়া টাকা উদ্ধারের ব্যবস্থা করা হোক।"

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আইয়ুব আলী বলেন, আমরা কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয়দের ধারণা, এ ঘটনায় এলাকার কোনো নেশাগ্রস্ত চোরচক্র জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে পারবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে দ্রুত তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং চুরি হওয়া অর্থ উদ্ধারের দাবি জানিয়েছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy