কাপাসিয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৬ পরীক্ষার্থী

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

সারা দেশের মতো গাজীপুরের কাপাসিয়া উপজেলাতেও ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। পরীক্ষার

2026-07-02T15:27:09+00:00
2026-07-02T15:27:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাপাসিয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৬ পরীক্ষার্থী
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৩:২৭ পিএম   (ভিজিট : ৩০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

সারা দেশের মতো গাজীপুরের কাপাসিয়া উপজেলাতেও ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে উপজেলার সাতটি কেন্দ্রে মোট ১ হাজার ৮৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৮১১ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। বিভিন্ন কারণে ৬৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকলেও কোনো পরীক্ষার্থী বা দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বহিষ্কারের ঘটনা ঘটেনি। এছাড়া সকল কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানিয়েছে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ।

বৃহস্পতিবার (২ জুলাই) কাপাসিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনটি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আরিফ সরকার স্বাক্ষরিত।

প্রতিবেদন অনুযায়ী, উপজেলার কাপাসিয়া ডিগ্রি কলেজ কেন্দ্র (কোড-১৫৩)-এ মোট ৩৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ৭ জন অনুপস্থিত ছিলেন। কাপাসিয়া সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্র (কোড-৪৬৩)-এ ৩৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭২ জন অংশ নেন, অনুপস্থিত ছিলেন ৭ জন।

এছাড়া শরীফ মমতাজ উদ্দিন আহমেদ কলেজ কেন্দ্র (কোড-১৫৮)-এ মোট ৩১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ৭ জন অনুপস্থিত ছিলেন। আমরাইদ কারিগরি কলেজ কেন্দ্র (কোড-৫৩০২৬)-এ ২০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২০০ জন উপস্থিত ছিলেন, অনুপস্থিত ছিলেন ৫ জন। বঙ্গতাজ কলেজ কেন্দ্র (কোড-১৫৪)-এ ৩০০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ৩ জন অনুপস্থিত ছিলেন।

অন্যদিকে, কাপাসিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র (কোড-৫৩২০০)-এ মোট ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ জন পরীক্ষায় অংশ নেন এবং একজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। উপজেলার রাউৎকোনা ফাজিল মাদ্রাসা কেন্দ্র (কোড-১২৮)-এ মোট ২৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং সর্বোচ্চ ৩৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, পরীক্ষার প্রথম দিনে উপজেলার সকল কেন্দ্রে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা, নকল বা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া যায়নি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্র সচিব, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা কেন্দ্রগুলো পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি সন্তোষজনক বলে জানান।

কাপাসিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আরিফ সরকার বলেন, পরীক্ষার প্রথম দিনেই সকল কেন্দ্রের সার্বিক পরিবেশ ভালো ছিল। পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও সম্পূর্ণ স্বাভাবিক ছিল।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy