মহাদেবপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩০০ বস্তা সার জব্দ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৩০০ বস্তা সার জব্দকরেছে উপজেলা

2026-07-02T15:57:33+00:00
2026-07-02T15:57:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মহাদেবপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩০০ বস্তা সার জব্দ
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৩:৫৭ পিএম   (ভিজিট : ১৪৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৩০০ বস্তা সার জব্দকরেছে উপজেলা প্রশাসন । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মৃত রইচ উদ্দিনের ছেলে আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে অবৈধভাবে সার মজুদ করে কৃষকদের কাছে বিক্রি করে আসছিলেন। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ জুলাই) রাতে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজের নেতৃত্বে শিবরামপুর গ্রামের আব্দুল লতিফের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা ৩০০ বস্তা সার জব্দ করা হয়।

এবং ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২০০৬ সালের সার ব্যবস্থাপনা আইনে অবৈধভাবে সার মজুদের দায়ে আব্দুল লতিফকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি উদ্ধার করা সার সরকারি অনুকূলে জব্দ করা হয়।ঘটনার পরপরই আব্দুল লতিবকে জামাত কর্মি সাজিয়ে  সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হয়।

এ বিষয়ে মহাদেবপুর উপজেলা জামায়াতে আমির মাওলানা আব্দুল আজিজ সুমন বলেন , তিনি আমাদের দলের কেউই নয় অযথা  জামাতের  নামে অপপ্রচার চালানো হচ্ছে, তাই তিনি সাংবাদিকদের  অপপ্রচার বন্ধের অনুরোধ জানিয়েছেন, এবং সঠিক তথ্য তুলে ধরার আহবান জানান।

অভিযান চলাকালে উপজেলা কৃষি কর্মকর্তা হুসাইন মুহম্মদ এরশাদ এবং মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy