আইভরি কোস্টে বন্যায় ৫৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আইভরি কোস্ট সরকারের মুখপাত্র আমাদু কুলিবালি জানিয়েছেন, দেশজুড়ে বন্যায় ৫৯ জন মানুষের মৃত্যু হয়েছে।বুধবার মন্ত্রিসভার এক বৈঠকের পর

2026-07-02T16:09:40+00:00
2026-07-02T16:09:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আইভরি কোস্টে বন্যায় ৫৯ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৪:০৯ পিএম   (ভিজিট : ৩০)
দেশজুড়ে আইভরি কোস্টে  বন্যা
X

দেশজুড়ে আইভরি কোস্টে বন্যা


আইভরি কোস্ট সরকারের মুখপাত্র আমাদু কুলিবালি জানিয়েছেন, দেশজুড়ে বন্যায় ৫৯ জন মানুষের মৃত্যু হয়েছে।বুধবার মন্ত্রিসভার এক বৈঠকের পর কুলিবালি সাংবাদিকদের জানান, এখনো পর্যন্ত যারা নিখোঁজ রয়েছেন তাদের সন্ধানে তল্লাশি অব্যাহত আছে আর মৃতের সংখ্যা বাড়তে পারে বলে কর্তৃপক্ষ আশঙ্কা করছে।

দেশটির জাতীয় সংহতি মন্ত্রী মিস বেলমন্দ দোগো আন্তর্জাতিক এক বার্তা সংস্থাকে জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার পর আইভরি কোস্টে বন্যা দেখা দিয়েছে। বন্যায় বহু মানুষের মৃত্যু হয়েছে। তাদের অধিকাংশই বাণিজ্যিক রাজধানী আবিদজানের আতেকুব ও সবচেয়ে জনবহুল শহরতলী ইয়োপোগন এর বাসিন্দা ছিলেন।

কুলিবালি বন্যাকবলিত এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার ও উচ্চ ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত এলাকাগুলো ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

আইভরি কোস্টের পূর্ব সীমান্তের প্রতিবেশী ঘানায়ও ভারি বৃষ্টির পর রাজধানী আক্রাসহ বিশাল অংশজুড়ে বন্যা দেখা দিয়েছে আর এতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।

কয়েকদিনজুড়ে ভারি বৃষ্টির পর সোমবার আইভরি কোস্ট ও আক্রায় বন্যা ও ভূমিধসে অন্তত ২৪ জনের মৃত্যু বা নিখোঁজ হয়।

বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, বৈশ্বিক গ্রিন হাউজ গ্যাস নির্গমণে আফ্রিকার ভূমিকা ক্ষুদ্র হলেও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিজনিত চরম আবহাওয়ার ঘটনাগুলোতে আফ্রিকার বিভিন্ন অংশ বিশ্বের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এসব অঞ্চলে প্রাণঘাতী বন্যা একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy