প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৪:১৪ পিএম (ভিজিট : ৪০)

X
ছবি: প্রতিনিধি
রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) এর উদ্যোগে সুইজারল্যান্ড দূতাবাস এবং ইউনাইটেড নেশনস ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ডের (ইউএনসিডিএফ) যৌথ অর্থায়নে ‘সফল’ প্রকল্পের আওতায় নির্বাচিত নারী সদস্যদের মাঝে উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসা সহায়তার চেক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ২ জুলাই জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস কুমিল্লাতে এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চেক বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মোঃ আতিকুর রহমান, প্রবাসী কল্যাণ সেন্টার কুমিল্লার সহকারী পরিচালক মোঃ মাইন উদ্দিন, ইউএনসিডিএফ কুমিল্লা জেলার ডিপিএ মোঃ ইকবাল হোসেন, রামরুর সফল প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ আফজাল হোসেন, রামরুর সফল প্রকল্পের জেলা সমন্বয়কারী শাহাদত হোসেন, ঢাকা ব্যাংক কুমিল্লা ব্রাঞ্চ ম্যানেজার এএসএম জসিম উদ্দিন, ব্যাংক এশিয়া প্রতিনিধি এবং স্থানীয় জনপ্রতিনিধি।
সংশ্লিষ্টরা জানান রামরু বাস্তবায়িত ‘সফল’ প্রকল্পের মাধ্যমে কুমিল্লা জেলার আদর্শ সদর, সদর দক্ষিণ ও মুরাদনগর উপজেলায় প্রবাসী রয়েছে।