টেকনাফে বিজিবির অভিযানে ২ কেজি আইসসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

বুলেটিন ডেস্ক

সারাবাংলা

কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী সাবরাং ডেইলপাড়া এলাকায় পরিচালিত একটি বিশেষ অভিযানে ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১টি জি-৩

2026-07-02T16:50:14+00:00
2026-07-02T17:01:51+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টেকনাফে বিজিবির অভিযানে ২ কেজি আইসসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৪:৫০ পিএম  আপডেট: ০২.০৭.২০২৬ ৫:০১ পিএম  (ভিজিট : ৩৩)
টেকনাফে বিজিবির অভিযানে ২ কেজি আইসসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
X

টেকনাফে বিজিবির অভিযানে ২ কেজি আইসসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী সাবরাং ডেইলপাড়া এলাকায় পরিচালিত একটি বিশেষ অভিযানে ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১টি জি-৩ রাইফেল, ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র , ১টি জি-৩ রাইফেলের ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।

আজ বৃহষ্পতিবার (০২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, ডেইলপাড়া-মুন্ডার ডেইল সড়ক দিয়ে মাদকদ্রব্য, দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদের একটি চালান পাচারের চেষ্টা হতে পারে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় উক্ত এলাকায় একটি সুপরিকল্পিত ত্রিমুখী অভিযান পরিচালনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী বিজিবির আভিযানিক দল রাত আনুমানিক ৩টা ২০ মিনিট থেকে কৌশলগত অবস্থান গ্রহণ করে।

পরবর্তীতে ভোর আনুমানিক ৪টার দিকে একটি ইজিবাইকে করে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি সাবরাং বাজার থেকে মেরিন ড্রাইভ সড়কের দিকে অগ্রসর হলে বিজিবি সদস্যরা অস্থায়ী চেকপোস্টে তাদের থামার সংকেত দেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ইজিবাইকটি ঘটনাস্থলে ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত ইজিবাইকটি তল্লাশি করে চালকের আসনের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ইজিবাইকের ছাদের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি জি-৩ রাইফেল, ১টি দেশীয় তৈরি এলজি, ১টি জি-৩ রাইফেলের ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ, ইজিবাইক ও অন্যান্য আলামতের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত অপরাধ দমনে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy