ভূঞাপুরে বাড়ির আঙ্গিনা থেকে ১১টি গাঁজা গাছ উদ্ধার, গ্রেপ্তার ১

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষের অভিযোগে আল আমিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (০২ জুলাই)

2026-07-02T17:03:09+00:00
2026-07-02T17:03:09+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে বাড়ির আঙ্গিনা থেকে ১১টি গাঁজা গাছ উদ্ধার, গ্রেপ্তার ১
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৫:০৩ পিএম   (ভিজিট : ১১৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষের অভিযোগে আল আমিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর পশ্চিম পাড়া গ্রামে এ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ১১টি বড় গাঁজা গাছ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আল আমিন ওই গ্রামের মৃত বাদশাহ মিয়ার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাশিদুল ইসলাম জানান- প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ করছে আল আমিন, এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে উপজেলার বলরামপুর এলাকায় অভিযান চালানো হয়। 

এসময় ১১টি গাঁজা গাছ উদ্ধার এবং আল-আমিনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভূঞাপুর থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy