খামেনির শেষ বিদায়ে যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দিতে এ সপ্তাহে ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের

2026-07-02T16:05:32+00:00
2026-07-02T16:05:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খামেনির শেষ বিদায়ে যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৪:০৫ পিএম   (ভিজিট : ৪৩)
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (ডানে), প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান (বামে) এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (মাঝে) সাক্ষাৎ
X

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (ডানে), প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান (বামে) এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (মাঝে) সাক্ষাৎ


ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দিতে এ সপ্তাহে ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি সাংবাদিকদের জানান, ৩ থেকে ৫ জুলাই পর্যন্ত ইরান ও তুরস্ক সফর করবেন শাহবাজ শরিফ।


ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রথম দিন ২৮ ফেব্রুয়ারি নিহত হন ৮৬ বছর বয়সী মুসলিম ধর্মীয় নেতা ও যুক্তরাষ্ট্রের কড়া সমালোচক আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

৪ জুলাই তেহরানে খামেনির শেষ বিদায় অনুষ্ঠান শুরু হবে। এরপর ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের নিজ শহর মাশহাদে তাকে দাফনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হবে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy