শেষ শ্রদ্ধায় ঐতিহাসিক কারবালায় নেওয়া হবে খামেনির মরদেহ

বুলেটিন ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায়ের আয়োজনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী কয়েক

2026-07-02T17:12:32+00:00
2026-07-02T17:12:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শেষ শ্রদ্ধায় ঐতিহাসিক কারবালায় নেওয়া হবে খামেনির মরদেহ
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৫:১২ পিএম   (ভিজিট : ৭৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায়ের আয়োজনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী কয়েক দিনে দেশব্যাপী ধাপে ধাপে তার জানাজার আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। সংশ্লিষ্টদের ধারণা, এটি ইরানের ইতিহাসের অন্যতম বৃহৎ ও স্মরণীয় রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে পরিণত হতে পারে।

প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ সর্বসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর রাজধানীর প্রধান প্রধান সড়কজুড়ে অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় শোকযাত্রা। শোকযাত্রা শেষে মরদেহ নেওয়া হবে পবিত্র শহর কোমে, যেখানে আরও একটি আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনের আয়োজন থাকবে। পরবর্তী পর্যায়ে ইরাকের পবিত্র নগরী নাজাফ ও ঐতিহাসিক শহর কারবালায়ও তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিশেষ কর্মসূচির আয়োজন করা হবে।

কারবালা থেকে ৯ জুলাই খামেনির জন্মস্থান মাসহাদে নেওয়া হবে তার মৃতদেহ। সেখানেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

খামেনির শেষ বিদায়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি হতে পারে। ধারণা করা হচ্ছেন খামেনিকে বিদায় জানাতে দুই কোটির বেশি মানুষ জড়ো হতে পারেন।

বাংলাদেশ থেকেও একটি প্রতিনিধিদল এ অনুষ্ঠানে অংশ নিতে পারে। পাশাপাশি পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানিয়েছে ইরান।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যৌথ হামলায় প্রাণ হারান ৮৬ বছর বয়সী খামেনি।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy