খামেনিকে নিয়ে ইরানিদের উদ্দেশে গালিবাফের নতুন বার্তা!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন ও জানাজায় ব্যাপক জনসমাগমের

2026-07-02T17:10:08+00:00
2026-07-02T17:10:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খামেনিকে নিয়ে ইরানিদের উদ্দেশে গালিবাফের নতুন বার্তা!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৫:১০ পিএম   (ভিজিট : ৩২)
প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি
X

প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন ও জানাজায় ব্যাপক জনসমাগমের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই উপস্থিতির মাধ্যমে বিশ্ববাসীর কাছে প্রতিশোধের দাবির বার্তা পৌঁছে দিতে হবে।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) এক বিবৃতিতে গালিবাফ বলেন, ইরানের জনগণকে আহ্বান জানাচ্ছি, আপনারা শনিবার থেকে শুরু হওয়া শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিয়ে ইরানের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করুন।

তিনি আরও বলেন, জনগণকে প্রমাণ করতে হবে যে তারা অন্যায় ও আগ্রাসনের সামনে নীরব থাকবে না এবং খামেনির রক্তের কথা ভুলে যাবে না। ইরানি জাতির প্রতিশোধের আহ্বান যেন সমগ্র বিশ্বের কানে পৌঁছে যায়।

গালিবাফের মতে, এই শেষকৃত্য অনুষ্ঠান খামেনির আদর্শ ও ইসলামী প্রজাতন্ত্রের মূল্যবোধের প্রতি জনগণের আনুগত্য পুনর্ব্যক্ত করার একটি উপলক্ষ।

উল্লেখ্য, ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলি খামেনি গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রথম দিনে নিহত হন। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর তিনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘ সময় দেশটির নেতৃত্ব দেন।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy