বিশ্বকাপের মাঝপথে গোলকিপারকে গুলি করে হত্যা!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পুরো বিশ্ব ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ব্যস্ত। আর এর মাঝেই গাজার ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ইসরায়েলি বাহিনীর

2026-07-02T19:07:10+00:00
2026-07-02T19:07:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপের মাঝপথে গোলকিপারকে গুলি করে হত্যা!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৭:০৭ পিএম   (ভিজিট : ৯৪৬)
ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া
X

ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া

পুরো বিশ্ব ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ব্যস্ত। আর এর মাঝেই গাজার ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ইসরায়েলি বাহিনীর গুলিতে দক্ষিণ গাজার খান ইউনিসভিত্তিক ক্লাব খাদামাত খান ইউনিসের গোলকিপার সেলিম খাদের আল-আশকার নিহত হয়েছেন।

খান ইউনিসের উত্তর-পূর্বাঞ্চলের আল-কারারা এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩২ বছর বয়সী এই গোলরক্ষক নিহত হন বলে জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন এবং ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা। 

ক্যারিয়ারে আল-আশকার খাদামাত খান ইউনিসের পাশাপাশি আল-আকসা ও আল-মুসাদ্দার স্পোর্টস ক্লাবের জার্সিতেও খেলেছেন। স্থানীয় ফুটবলে তিনি একজন পরিচিত মুখ ছিলেন।

ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায় শুরু করেছিলেন আল-আশকার। মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন তিনি। স্ত্রী তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। সাত ভাইবোনের মধ্যে পরিবারের একমাত্র ছেলে ছিলেন তিনি। ফলে তার মৃত্যু পরিবারটির জন্য অপূরণীয় ক্ষতি হয়ে এসেছে।

ফিলিস্তিনি ক্রীড়া মহলের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সংঘাত শুরুর পর এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ক্রীড়া অঙ্গনের ১ হাজার ৯ জন সদস্য। তাদের মধ্যে ৫৬৭ জনই ফুটবলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy