নারীর সঙ্গে ‘আপত্তিকর অবস্থায়’ আটক যুবদল নেতা!

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

নোয়াখালীর হাতিয়াতে নারীসহ এক যুবদল নেতাকে আটক করেছে এলাকাবাসী। এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। পরে রাতেই

2026-07-02T19:20:39+00:00
2026-07-02T19:20:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নারীর সঙ্গে ‘আপত্তিকর অবস্থায়’ আটক যুবদল নেতা!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৭:২০ পিএম   (ভিজিট : ৪২)
যুবদল নেতা আশ্রাফ উদ্দিন
X

যুবদল নেতা আশ্রাফ উদ্দিন

নোয়াখালীর হাতিয়াতে নারীসহ এক যুবদল নেতাকে আটক করেছে এলাকাবাসী। এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। পরে রাতেই উপজেলা স্থানীয় বিএনপির ঊর্ধ্বতন নেতাদের হস্তক্ষেপে তাকে ছেড়ে দেওয়া হয়। 

গত রাত ১০টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ল্যাংড়া তেমুনী এলাকার একটি ঘর থেকে তাকে এক নারীসহ আটক করে এলাকাবাসী।

আটক হওয়া যুবদল নেতার নাম আশ্রাফ উদ্দিন (৪০)। তিনি উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়ন যুবদলের সভাপতি এবং ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের ইসমাইল মাঝির ছেলে।  

স্থানীয় সূত্রে জানা যায়, যুবদল নেতা আশ্রাফ নোয়াখালীর সদরের এক নারীসহ রাত পৌনে ১০টার দিকে জাহাজমারা ইউনিয়নের ল্যাংড়া তেমুনী এলাকার একটি ঘরে ঢুকে। বিষয়টি স্থানীয় লোকজন টের পেয়ে ওই নারীসহ আপত্তিকর অবস্থায় রাত ১০টার দিকে তাকে আটক করে। পরে ওই ঘর থেকে তাদের দুজনকে আটক করে তারা রাস্তার ওপর নিয়ে আসে। একপর্যায়ে স্থানীয়রা তাদের ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয়। পরবর্তী রাত ১১টার দিকে যুবদল নেতা আশ্রাফসহ ওই নারীকে ছেড়ে দেওয়া হয়।  

তবে অভিযোগ নাকচ করে নিঝুমদ্বীপ ইউনিয়ন যুবদলের সভাপতি আশ্রাফ উদ্দিন বলেন, আমি সন্ধ্যার দিকে ওছখালী বাজারে একটি সালিশে যাই। সালিশ থেকে ফেরার পথে জাহাজামারা ইউনিয়নের মেঘ ফ্যাশন এলাকায় বেশ কয়েকজন যুবক আমাকে আটক করে। এরপর তারা আমাকে অপহরণ করে চাঁদা দাবি করে। একপর্যায়ে এক নারীকে আমার পাশে এনে ছবি তুলে। যারা আমাকে উদ্ধার করে তারা জানে কারা এ ঘটনা ঘটিয়েছে।

হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াছ বলেন, ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy