প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৭:৩৮ পিএম (ভিজিট : ২৮)

X
আখাউড়া রেলওয়ে জংশন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলন্ত থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) রাতে কসবা-মন্দবাগ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। আনুমানিক ৪৫ বছর বয়সি ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে পারেনি রেলওয়ে পুলিশ।
মো. রাকিব নামে স্থানীয় এক যুবক জানান, রেললাইনের পাশে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে গেছে। তবে ওই ব্যক্তি কিভাবে ট্রেন থেকে পড়ে যান সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কুদ্দুস জানান, রাত নয়টার দিকে বিরতীহীন আন্তনগর সোনার বাংলা ট্রেন থেকে ওই ব্যক্তি পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।