সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও নজরুল বর্ষ উদযাপন উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্ম বার্ষিকী উপলক্ষেনজরুল

2026-07-02T19:42:45+00:00
2026-07-02T19:42:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও নজরুল বর্ষ উদযাপন উদ্বোধন
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৭:৪২ পিএম   (ভিজিট : ৮৬)
নজরুল বর্ষ উদযাপন উদ্বোধন
X

নজরুল বর্ষ উদযাপন উদ্বোধন

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে "নজরুল বর্ষ ২০২৬-২৭" উদযাপন কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। 

তিনি তার তেজগাঁওস্থ কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে দেশের ৬৪ জেলা ও বাছাইকৃত ৭৪ উপজেলায় নজরুল বর্ষের উদ্বোধন ঘোষণা করেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম পৌর অডিটোরিয়াম হলরুমে নজরুল বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নজরুল সংগীত পরিবেশন, নৃত্য ও কবিতা আবৃত্তি করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। 

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ খন্দকার, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী, সুশীল সমাজ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy