বিএনপি যেই কাজটি করতে পারবে সেটাই বলে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগর প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু বলেছেন, বিএনপি যে কথা বলে সেই কাজটিই করে।

2026-07-02T19:53:49+00:00
2026-07-02T19:53:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপি যেই কাজটি করতে পারবে সেটাই বলে: এমপি রেজাউল ইসলাম
রাণীনগর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৭:৫৩ পিএম   (ভিজিট : ৫২)
সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু
X

সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু

নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু বলেছেন, বিএনপি যে কথা বলে সেই কাজটিই করে। অর্থ্যাৎ যেই কাজটি করতে পারবে সেটাই বলে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টায় নওগাঁর রাণীনগর উপজেলার এক হাজার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা জি.আর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এমপি শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী আজ আপনারা ৩০কেজি করে চাল পাচ্ছেন। তবে আমি পরামর্শ দিলেও এই ৩০কেজি করে চাল দেওয়ার জন্য সার্বিক সহযোগীতা দিয়েছেন ইউএনও ও পিআইও। এই জন্য তাদের অনেক ধন্যবাদ। 

অতীতের কথা মনে করে দিয়ে এমপি বলেন, আপনারা জানেন ভোটের সময় অনেকে বেহেশতের টিকেট বিক্রি করেছিল। সহজ সরল মহিলাদের তারা এসব কথা বলে বিভ্রান্ত তৈরি করেছিল। কিন্তু আমি নামাজ পড়বো না, রোজা, হজ্জ্ব ও ভালো কাজ করবো না, যাকাত দিবনো। অথচ বেহেশত হয়ে যাবো? এই রকম বিভ্রান্ত হয়েছিল ভোটের সময়। আমরা কিন্তু সেটা বলেনি। কারণ এই দেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান সকলের। 

এমপি আরও বলেন, এই দেশে মুসলমান মুসলমানের কাজ করবে। এখানে অন্য ধর্মকে কখনও ছোট করে দেখার সুযোগ নেই। আমার ধর্ম আমার কাছে যেমন বড়, তেমনি হিন্দু ধর্ম হিন্দুদের কাছে বড়। খ্রীষ্ট্রানদের কাছে তাদের ধর্ম বড়।  যার ধর্ম তার কাছে ভালো ও বড়। আর এটাই স্বাভাবিক। এখানে আমার ধর্ম আমি ভালোভাবে পালন করবো, নামাজ পড়বো, ভালো কাজ করবো, মানুষের উপকার করবো, খারাপ কাজ থেকে বিরত থাকবো। অসহায় মানুষের পাশে দাঁড়াবো। এরচেষে ভালো কাজ হতে পারেনা। কিন্তু আমি কিছুই করবো না, শুধু মানুষকে বিভ্রান্ত করবো, তাহলেই ধর্মের কাজ হবে এটা কোনো ধর্ম হতে পারেনা। 

অন্য দলের প্রতি ইঙ্গিত দিয়ে এমপি আরও বলেন, আমাদের দেশে ইসলামিক অনেক দল আছে। আমি কারো নাম বলতে চাই না। প্রত্যেকে দল দাবি করতে পারে। কিন্তু কোনো দল আমি ইসলাম এটা বলতে পারে না। কিন্তু দেখা গেছে ভোটের আগে কোনো দল আমি ইসলাম বলে দাবি করে। কিন্তু সে যদি ইসলাম হয়, তাহলে অন্য যারা ধর্মভিত্তিক দল আছে, তারা কি? কাজেই ইসলামিক দল বলে কিছু নেই। আমার ধর্ম আমার কাছে বড়। 

উপস্থিত সুবাধাভোগীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, আগামী দিনের জন্য আপনারা সজাগ থাকবেন। বিশেষ করে নারী ও সাধারণ ধর্মভিড়ু মানুষ একটু সজাগ থাকবেন। কারণ বিভ্রান্ত ছড়ানো দল তাদেরকেই বিভ্রান্ত করার চেষ্টা করবে। আপনারা সেদিকে কান না দিয়ে দেশ কিভাবে চলবে সেই জন্য সরকারকে সহযোগীতা করবেন। 

এই দেশ সকলের উল্লেখ করে এমপি রেজাউল ইসলাম রেজু বলেন, সকলকে নিয়েই সম্বলিতভাবে এই দেশ সুন্দর ভাবে গড়তে চায় তারেক রহমান। এবং আগামী বাংলাদেশ হবে সুখ-শান্তিতে ভরপুর বাংলাদেশ। কাজেই তারেক রহমানের উন্নয়নের ধারা অব্যাহত রেখে এই দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে চায় বিএনপি সরকার। সেই লক্ষ্যেই তারেক রহমান ভোটের আগেই ৩১ দফা ঘোষণা দিয়েছেন। 

এমপি আরও বলেন, মা-বোনেরা একটু অপেক্ষা করেন আপনারা ফ্যামিলি কার্ড পাবেন। কৃষকরা কৃষি কার্ড পাবেন। সাধারণ মানুষ পাবে হেলথ কার্ড। তারেক রহমান কখনও ধর্ম নিয়ে রাজনীতি করেন না। ইতিমধ্যে তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী মন্দির মসজিদে অনেক কিছু দেওয়া হয়েছে। কারণ তারেক রহমান জানেন কিভাবে মানুষের উপকার হবে। কিভাবে ধর্মের উপকার হবে। আর ধর্মের উন্নয়নের জন্য আজ মন্দির, মসজিদ, গোরস্থান ও শ্বশানঘাটে অনুদান দেওয়া শুরু হয়েছে। এবং প্রকল্পের মাধ্যমে ৫লাখ করে টাকা দেওয়া হবে। 

এমপি শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু বলেন, আমরা কখনও মানুষকে বিভ্রান্ত করে বেহেশতের টিকেট বিক্রি করবো না। আমরা কাজ করবো ইসলামরে জন্য, কাজ করবো অন্য ধর্মের জন্য। আমি তারেক রহমানের প্রতিনিধি হয়ে সকল ধর্মের মানুষের পাশে আছি। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমি শুধু আপনাদের জন্য কিছু করতে চাই। অসহায় মানুষদের পাশে থাকতে চাই। 

উপস্থিত সকলের উদ্দেশ্যে এমপি বলেন, যদি কেউ জটিল রোগে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে সকল কাগজ নিয়ে যোগাযোগ করবেন। অসুস্থ মানুষের জন্য আমি এক লাখ টাকা পর্যন্ত সহযোগিতা করবো। আমি শিশুদের উৎসাহ করার জন্য শিক্ষা উপকরণ দিতে চাই। গরীব ও মেহনতী মানুষের জীবন মান উন্নয়নের জন্য তাদের পাশে থাকতে চাই। শুধু আপনারা আমার জন্য ও সরকারের জন্য দোয়া করবেন।

এদিকে উপজেলার গুয়াতা এলকার আব্দুর রাজ্জাক নামের এক সুবিধাভোগী বলেন, আমি ৩০কেজির এই চাল পেয়ে খুব খুশি। এর আগে কখনও পাওয়া হয়নি। এভাবে কখনও ইউনিয়ন এমনকি গ্রাম থেকে ডেকে এনে দেওয়া হয়নি। আজ আমাকে দেওয়া হয়েছে। এই জন্য চরম খুশি।কাজেই আপনারা এমপির জন্য দোয়া করবেন। বিএনপি সরকারের জন্য দোয়া করবেন। 

উপজেলার পুরাতন ভূমি অফিসের সামনে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৩০কেজি করে চাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল হাসান। 

অতিরিক্ত কৃষি অফিসার জাহিদ কামালের সঞ্চালনায় বিশেষ অথিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা উল হক লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল, সাবেক বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আল ফারুক জেমস। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, যুগ্ন আহ্বায়ক সিরাজ এ আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

উল্লেখ্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় এক হাজার  মানুষের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে ১২৫ জন করে ৮টি ইউনিয়নের মোট এক হাজার দু:স্থ ও অসহায় মানুষের মাঝে ৩০কেজি জি.আর চাল দেওয়া হয়। পরে এমপি কৃষি উপকরণ বিতরণ ও বিকেলে বৃক্ষ রোপন উদ্বোধন করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy