প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৮:২৯ পিএম (ভিজিট : ৩২)

X
প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বুধবার (১ জুলাই) বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করেছে যাত্রবাড়ী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো মোঃ রনি (৩৮), নুরুল হাকিম (৪০), মোঃ সিরাজ মিয়া (৫৭), মোঃ সুজন (২৬), মোঃ মিঠু (২৮), মোঃ ইমরান হোসেন, জসীম উদ্দীন (৩২), মোঃ জুয়েল হোসেন ভাসান, মোঃ মিলন (৩২), মোঃ রাহাত (২৪), মামুন (৩৫), রাকিবুল হাসান শান্ত (১৯), মোঃ সুজন মোল্লা ওরফে বাবু মোল্লা (২২), মোঃ সাব্বির হোসেন জয় হিমেল (২৬), সজীব (২২), মোঃ ইবনে দিদার (২১), মোঃ আসাদ আল ফাহাদ (১৯), মোঃ রিফাত জামান (২১), মোঃ রানা মিয়া (৩০), সাইফুল (২৭) ও লাল মিয়া (৬০)।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫ জনকে নিয়মিত মামলায়, ৩ জনকে পরোয়ানা মূলে এবং ১৩ জন কে ডিএমপি অধ্যাদেশ মোতাবেক গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।