ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১০৪ মামলা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

‎রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে জুলাই মাসের প্রথম দিনে ২১০৪টি মামলা করেছে ঢাকা

2026-07-02T20:44:16+00:00
2026-07-02T20:44:16+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জুলাইয়ের প্রথম দিন
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১০৪ মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৮:৪৪ পিএম   (ভিজিট : ৫২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

‎রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে জুলাই মাসের প্রথম দিনে ২১০৪টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

‎বৃহস্পতিবার  ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। ‎তিনি জানান, ট্রাফিক-রমনা বিভাগে ৮টি বাস, ৪টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ১৭টি মোটরসাইকেলসহ মোট ৯১টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৯টি বাস, ৮টি ট্রাক, ১৭টি সিএনজি ও ১০৪টি মোটরসাইকেলসহ মোট ১৬০টি মামলা হয়েছে।

 ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৭টি বাস, ৪টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৬৩টি সিএনজি ও ১৩৬টি মোটরসাইকেলসহ মোট ২৮৪টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৭০টি বাস, ৪৫টি ট্রাক, ৬৩টি কাভার্ডভ্যান, ৫৬টি সিএনজি ও ১৭৩টি মোটরসাইকেলসহ মোট ৫৫২টি মামলা হয়েছে।


‎‎অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১২টি বাস, ৩টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৭৬টি মোটরসাইকেলসহ মোট ১৭৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৬টি বাস, ৭টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি, ১২৭টি মোটরসাইকেলসহ মোট ২০২টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৪টি বাস, ১টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৭৪টি সিএনজি ও ১৬১টি মোটরসাইকেলসহ মোট ৪১৫টি মামলা হয়েছে। 

ট্রাফিক-গুলশান বিভাগে ৬৭টি বাস, ২টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ৫৪টি মোটরসাইকেলসহ মোট ২২৪টি মামলা হয়েছে। ‎‎তিনি আরও জানান, বুধবার  ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy