লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মসজিদের নির্মাণ কাজেরভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০ টার

2026-07-02T20:49:56+00:00
2026-07-02T20:49:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৮:৪৯ পিএম   (ভিজিট : ৪৩)
ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন
X

ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন

নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মসজিদের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এম মকবুল হোসেন ভবনের তিন তলায় আনুষ্ঠানিকভাবে এ মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়। 

লেহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মুন্সী মোস্তাফিজুর রহমান। 

এ সময় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা হাফিজুর রহমান, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, লোহাগড়া উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি মো. হেমায়েত হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মহসীন আলী, মো. মাজহারুল ইসলাম, আব্দুস ছালাম, মো. রফিকুল ইসলাম, মো. রাখি বিল্লাহ, মো. মতিউর রহমান, উপজেলার কুন্দশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী কামরুল হুদা, বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক মো. হান্নান বিশ্বাসসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্ধোধন শেষে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন লোহাগড়া বাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy