গোবিন্দগঞ্জে গ্রিল মিস্ত্রিকে ঘুষি মেরে হত্যা

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাবাংলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জহুরুল প্রধান (৪৫) নামে এক গ্রিল মিস্ত্রিকে ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে

2026-07-02T20:52:12+00:00
2026-07-02T20:52:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গোবিন্দগঞ্জে গ্রিল মিস্ত্রিকে ঘুষি মেরে হত্যা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৮:৫২ পিএম   (ভিজিট : ২৮)
গ্রিল মিস্ত্রিকে ঘুষি মেরে হত্যা
X

গ্রিল মিস্ত্রিকে ঘুষি মেরে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জহুরুল প্রধান (৪৫) নামে এক গ্রিল মিস্ত্রিকে ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের  কাটা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

ঘটনার সাথে জড়িত অভিযোগে এরশাদ মিয়াকে আটক করেছে পুলিশ। সে সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামের সমত কানার পুত্র। আর নিহত জহুরুল প্রধান গোবিন্দগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড চক গোবিন্দপুর চরপাড়া গ্রামের মৃত খালেক প্রধানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জহুরুল প্রধান একটি অটোরিকশায় করে কাটা মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় এরশাদ আলীসহ ২-৩ জন ব্যক্তি অটোরিকশার চালককে মারধর শুরু করেন। জহুরুল প্রধান ওই মারধরে বাধা দিলে অভিযুক্ত এরশাদ আলী  জহুরুলের  বুকে সজোরে ঘুষি মারলে সে অসুস্থ হয়ে পড়ে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সাথে জড়িত ১জনকে আটক করেছে। 

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় আনা হয়েছে। জড়িত থাকার অভিযোগ একজন আটক রয়েছে মামলা দেয় এর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy