প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৯:৪৫ পিএম (ভিজিট : ৫৭)

X
হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তীব্র তাপদাহে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে জয়নাল আবেদীন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার তেঁতুলিয়া সরকার পাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জয়নাল ঐ গ্রামের মৃত জসিম উদ্দীনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে তীব্র রোদের মধ্যে নিজের ফসলি জমিতে কাজ করার সময় প্রচণ্ড গরমে হঠাৎ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে জয়নাল। আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক জানান অতিরিক্ত গরমে হিট স্ট্রোকের কারণেই তার মৃত্যু হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, মরদেহের ময়নাতদন্ত শেষে একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।