পাবিপ্রবি নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৭তম ব্যাচের রাজমনি ইসলাম নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে

2026-07-03T10:24:17+00:00
2026-07-03T10:26:29+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পাবিপ্রবি নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১০:২৪ এএম  আপডেট: ০৩.০৭.২০২৬ ১০:২৬ এএম  (ভিজিট : ৩৫)
রাজমনি ইসলাম
X

রাজমনি ইসলাম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৭তম ব্যাচের রাজমনি ইসলাম নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল আনুমানিক ৫টার দিকে পাবনা শহরের ডিগ্রি বটতলা এলাকার একটি মেসে নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করে।

নিহত শিক্ষার্থীর নাম রাজমনি ইসলাম। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তিনি পাবনা শহরের ডিগ্রিবটলা এলাকার বাদশা মেসে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মেসের পাশের একটি নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকরা প্রথমে বিষয়টি লক্ষ্য করেন। পরে তারা মেস মালিককে অবহিত করলে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের এক বন্ধু জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছানোর সময় পুলিশ কক্ষের দরজা খুলে  শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।

ইতিহাস বিভাগের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজমনি ইসলাম আগের দিন নিয়মিত ক্লাসে উপস্থিত ছিলেন। এমন একটি মর্মান্তিক ঘটনার কোনো পূর্বাভাস তারা পাননি বলে জানান। এছাড়া, ঘটনার সময় তার রুমমেট নিজ বাড়িতে অবস্থান করায় কক্ষে তিনি একাই ছিলেন।

ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। বিশ্ববিদ্যালয় জুড়ে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকদের মধ্যে গভীর শোক বিরাজ করছে। 


পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহটি থানার মর্গে রাখা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy