হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১২ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করেছে উখিয়া ৬৪ বর্ডার

2026-07-03T10:26:59+00:00
2026-07-03T10:26:59+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১২ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১০:২৬ এএম   (ভিজিট : ৩৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করেছে উখিয়া ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তি টেকনাফ উপজেলার পশ্চিম লেদা গ্রামের মৃত কুলা মিয়ার ছেলে দিল মোহাম্মদ (৩৪)।


বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, বৃহস্পতিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা বিজিবির নারকোটিক্স ডগ ‘রকি’র সহায়তায় তল্লাশি চালান। এ সময় সিএনজির ব্যাটারির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা নীল পলিথিনে মোড়ানো ছয়টি মিনি কার্টনে মোট ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।


এ ঘটনায় সিএনজি চালক দিল মোহাম্মদকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।


উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক বলেন, মাদকের সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আইনি দিক: উদ্ধারকৃত ইয়াবার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy