পাইকগাছায় গোয়াল ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

সারাবাংলা

খুলনার পাইকগাছায় বসতবাড়ির গোয়াল ঘর থেকে রিংকু সরদার (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার

2026-07-03T13:01:19+00:00
2026-07-03T13:01:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাইকগাছায় গোয়াল ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১:০১ পিএম   (ভিজিট : ৪৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

খুলনার পাইকগাছায় বসতবাড়ির গোয়াল ঘর থেকে রিংকু সরদার (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) ভোররাতে উপজেলার ১০নং গড়ইখালী ইউনিয়নের উত্তর বাইনবাড়িয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পরিবারের সবার অগোচরে ঘরের আড়ার সাথে নাইলনের দড়ি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত রিংকু ওই গ্রামের রিবারণ সরদারের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত আনুমানিক রাত ১টার সময় বসতবাড়ির সামনের দক্ষিণ পাশে অবস্থিত গোয়াল ঘরের ভেতর বাঁশের আড়ার সাথে গলায় ফাঁস দেন রিংকু। পরে সকাল ৬ টার দিকে ভিকটিমের শাশুড়ি গোয়াল ঘর থেকে গরু বের করতে গেলে পুত্রবধূকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

তার চিৎকার ও কান্না শুনে স্থানীয় প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা রিংকু সরদারকে নিচে নামিয়ে স্থানীয় এক পল্লী চিকিৎসককে খবর দেন। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পরই স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর মাধ্যমে পাইকগাছা থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিক তদন্তে ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি, তবে পারিবারিক কোনো কলহের জেরে এই ঘটনা ঘটেছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ  (ওসি) গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে । ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে তরুণী গৃহবধূর এমন আকস্মিক মৃত্যুতে উত্তর বাইনবাড়িয়া গ্রাম ও আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy