
X
ছবি: প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর উপজেলা পর্যায়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সেনবাগ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে ও নুর হোসাইন সুমনের সঞ্চালনায় উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াখালী -২ সেনবাগ সোনাইমুড়ী আংশিক আসনে ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার পারভেজ,নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান,সেনবাগ ইউপিইটিসির ইন্সট্রাকটর ফখরুল কবির,সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক আবদুল আজিম চৌধুরী,সেনবাগ পৌরসভা বিএনপির আহবায়ক ফারুক বাবুল, সদস্য সচিব শহীদ উল্লাহ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা আক্তার, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক কামাল উদ্দিন, সদস্য সচিব গোলাম মাওলা বাবু,প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক নুর উল্লাহ , রোকেয়া বেগম প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসন, প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতায় বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক - শিক্ষিকা এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ী ক্ষুদে শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এর আগে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক ও উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুমের উপস্থিতিতে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।