পার্বতীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান এম এ ওহাব সরকারের ইন্তেকাল

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুর জেলার রেলওয়ে জংশন খ্যাত পার্বতীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান বর্ষীয়ান জননেতা এম এ ওহাব সরকার ইন্তেকাল করেছেন (ইন্না

2026-07-03T13:07:10+00:00
2026-07-03T13:07:10+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পার্বতীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান এম এ ওহাব সরকারের ইন্তেকাল
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১:০৭ পিএম   (ভিজিট : ৮৫)
এম এ ওহাব সরকার
X

এম এ ওহাব সরকার

দিনাজপুর জেলার রেলওয়ে জংশন খ্যাত পার্বতীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান বর্ষীয়ান জননেতা এম এ ওহাব সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক ১০ টা ৪৫ মিনিটে ঢাকা সিএমএইস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

দেশের উত্তরাঞ্চলের রেলওয়ে জংশন খ্যাত  দিনাজপুর জেলার পার্বতীপুর পৌরসভা। রেলওয়ে জংশনের বদৌলতে গড়ে উঠা এই পৌরসভাটি বর্তমানে প্রথম শ্রেণির একটি পৌরসভা। পৌরসভাটি ১৯৭২ সালে স্হাপিত। 

সিংহ ভাগ রেলওয়ের জায়গা নিয়ে গড়ে উঠা এই পৌরসভার সবচেয়ে বেশি সময় ধরে সাবেক চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন এম এ ওহাব সরকার। পৌরসভার ৫ বার জনগণের সরাসরি ভোটে নির্বাচিত একজন সফল সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি। টানা ২৫ বছর অত্যান্ত দক্ষতার সাথে চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন। এতো দীর্ঘ সময় অন্য আর কেউ এই পৌরসভার চেয়ারম্যান/মেয়র পদে বহাল ছিলেন না। এ ছাড়াও তিনি বিভিন্ন সমাজ হিতকর কর্মকান্ডে জড়িত ছিলেন। ওহাব চেয়ারম্যান নামে এক ডাকে সবাই তাঁকে চেনে।

সেই ওহাব চেয়ারম্যান অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ শুক্রবার (৩ জুলাই) বাদ আসর পার্বতীপুর রেলওয়ে শহরের শহীদ ময়দানে জানাজার নামাজ শেষে তাঁর গ্রামের বাড়ী শহর সংলগ্ন নামাপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মৃত্যুকালে স্ত্রী,দুই পুত্র ও এক কণ্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy