মির্জাগঞ্জে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বাবা খুন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘুমন্ত বাবাকে ঘরের সিল-পাটা দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন ছেলে। এ ঘটনায় অভিযুক্ত

2026-07-03T13:29:21+00:00
2026-07-03T13:29:21+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মির্জাগঞ্জে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বাবা খুন
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১:২৯ পিএম   (ভিজিট : ৩৯)
তাপস দেবনাথ
X

তাপস দেবনাথ

পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘুমন্ত বাবাকে ঘরের সিল-পাটা দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে তাপস দেবনাথকে (৩৪) আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৩ জুলাই) ভোর আনুমানিক ৪ ঘটিকার সময় মির্জাগঞ্জ উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামে এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত উত্তম দেবনাথ (৬০) পূর্ব সুবিদখালী গ্রামের মৃত মহেন্দ্র দেবনাথের ছেলে এবং পেশায় একজন দিনমজুর ছিলেন। 

স্থানীয়রা ও নিহতের স্বজনরা জানায়, গতকাল রাতে প্রতিদিনের ন্যায় খাবার শেষ করে উত্তম দেবনাথ ও তার ছেলে তাপস দেবনাথ ঘরের ভেতর এবং উত্তম দেবনাথের স্ত্রী কানন দেবনাথ ঘরের পেছনের বারান্দায় ঘুমাতে যান। 

ভোর আনুমানিক ৪ ঘটিকার সময় ছেলে তাপস দেবনাথ হঠাৎ ঘুম থেকে উঠে ঘরে থাকা শিল-পাটা দিয়ে হত্যার উদ্দেশ্যে বাবা উত্তম দেবনাথের কপালের ডান পাশের ভ্রুর ওপর সজোরে আঘাত করে। এ সময় উত্তম দেবনাথের স্ত্রী কানন দেবনাথ সজাগ হয়ে চিৎকার করতে করতে প্রতিবেশী বাবুল দেবনাথের ঘরে ছোটেন। 

পরে বাড়ির লোকজন ও স্থানীয় প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উত্তম দেবনাথকে রক্তাক্ত জখম অবস্থায় মৃত দেখে পুলিশে খবর দেয়। তারা আরও জানান তাপস দেবনাথ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। 

মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তৌহিদুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পুত্র তাপস দেবনাথকে আটক করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy