পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া সীমান্তে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায়

2026-07-03T14:36:17+00:00
2026-07-03T14:36:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ২:৩৬ পিএম   (ভিজিট : ২১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া সীমান্তে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

শুক্রবার (০৩ জুলাই) সকালে সীমান্তবর্তী শেরানি-ঝোব মহাসড়কের দানাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা শহীদ রিন্দ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, কোয়েটা থেকে পেশোয়ারগামী বাসটি ব্রেকফেল করে পাহাড়ি খাদে পড়ে যায়। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পায়।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া উভয় প্রদেশের জেলা প্রশাসন, উদ্ধারকারী দল এবং অন্যান্য সংশ্লিষ্ট বিভাগগুলো উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের তদন্ত শুরু করা হয়েছে। 

শেরানির ডেপুটি কমিশনার (ডিসি) ওয়ালি খান কাকার ঘটনাটির স্থান ও অন্যান্য বিবরণ নিশ্চিত করে বলেন, বাসটি ৩৬ জন যাত্রী নিয়ে কোয়েটা থেকে ছেড়েছিল, কিন্তু মাঝপথে বিকল হয়ে যাওয়া অন্য একটি বাস থেকে আরও লোক তাতে উঠে পড়ে।

পৃথকভাবে পাকিস্তানের জরুরি পরিষেবা- রেসকিউ ১১২২-এর এক বিবৃতিতে বলা হয়েছে, বাসটি খাদে পড়ে যাওয়ার সময় এতে ৪৮ জন যাত্রী ছিলেন।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy