ঝালকাঠিতে 'উই ক্যান চেঞ্জ'-এর উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি:: মানবতার কল্যাণে, পরিবর্তনের অঙ্গীকার এবং স্বাস্থ্যই সম্পদ — সুস্থ সমাজ গঠনে আমাদের অঙ্গীকার

2026-07-03T15:30:21+00:00
2026-07-03T15:30:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে 'উই ক্যান চেঞ্জ'-এর উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৩:৩০ পিএম   (ভিজিট : ৬৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি:: "মানবতার কল্যাণে, পরিবর্তনের অঙ্গীকার" এবং "স্বাস্থ্যই সম্পদ — সুস্থ সমাজ গঠনে আমাদের অঙ্গীকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে একটি বিশেষ ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩রা জুলাই) সকাল ৯ টায় সামাজিক ও মানবিক সংগঠন 'We Can Change (WCC)'-এর উদ্যোগে ঝালকাঠি সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের সেবা প্রদান করা হবে।

সংগঠনটির চেয়ারম্যান এবং প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল-এর নেতৃত্বে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল এই ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন।

দিনব্যাপী এই হেলথ ক্যাম্পে আগত রোগীদের জন্য নিম্নোক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিভিন্ন জটিল ও সাধারণ রোগের জন্য অভিজ্ঞ চিকিৎসকদের সরাসরি পরামর্শ। সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ও তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা। সুস্থ জীবনযাপনের জন্য রোগীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান। ক্যাম্পে আগত শিশু এবং নারীদের স্বাস্থ্যসেবার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

আয়োজক সংগঠন 'উই ক্যান চেঞ্জ (WCC)'-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে মানসম্মত চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যেই তাদের এই মানবিক প্রয়াস। এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ক্যাম্পে অংশ নেন এবং বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy