বাউফলে সড়ক সংস্কার উদ্বোধন এবং নদী ভাঙন পরিদর্শন করলেন ড. মাসুদ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর বাউফলের নাজিরপুর ইউনিয়নের নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন এবং সড়ক সংস্কারের উদ্বোধন করেছেন পটুয়াখালী-২, আসনের সংসদ সদস্য

2026-07-03T15:34:55+00:00
2026-07-03T15:34:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাউফলে সড়ক সংস্কার উদ্বোধন এবং নদী ভাঙন পরিদর্শন করলেন ড. মাসুদ
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৩:৩৪ পিএম   (ভিজিট : ৩২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলের নাজিরপুর ইউনিয়নের নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন এবং সড়ক সংস্কারের উদ্বোধন করেছেন পটুয়াখালী-২, আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় নাজিরপুরের নিমদি এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কার্যক্রম পরিচালনা করেন।

এসময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নদী ভাঙন নিয়ে আমরা জাতীয় নির্বাচনের আগেও কাজ করেছি। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তৎকালীন সংশ্লিষ্ট উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসানের সঙ্গে কয়েক দফা বৈঠক করার পরে জিও ব্যাগ ফেলানোর ব্যবস্থা করেছিলাম। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। ইতো মধ্যে আমি বর্তমান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি মহোদয়ের সঙ্গে নদী ভাঙন নিয়ে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন, শিগগিরই নদী ভাঙন নিয়ে তিনি বাউফল বাসীর সহায়তায় এগিয়ে আসবেন।

এসময় নিমদি লঞ্চঘাটের পুরোনো ও ঝুঁকিপূর্ণ পন্টুন নিয়ে স্থানীয়রা এমপির কাছে নতুন পন্টুন নির্মাণের দাবি জানান। পরে তিনি নতুন পন্টুন করে দেওয়ার আশ্বাস প্রদান করেন।

এরপর নিমদি লঞ্চঘাট থেকে প্রধান সড়ক পর্যন্ত সড়ক সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন। 
এসময় তিনি বলেন, “দীর্ঘদিন যাবৎ এই সড়কের কারণে মানুষ ভোগান্তি আছে। আশা করি, সড়কটি সংস্কার হওয়ার পর আর সেই ভোগান্তিতে পড়তে হবে না। জনগণের দুর্ভোগ লাঘব করা আমাদের অগ্রাধিকার হিসেবে সবসময় থাকবে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, নাজিরপুর ইউনিয়ন জামায়াতের আমির রাসেল মাহমুদ প্রমূখ ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy