প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৩:৪১ পিএম (ভিজিট : ২৭)

X
ছবি: প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের ৪ নম্বর পুনর্বান এলাকায় বৃহস্পতিবার (২ জুলাই) রাতে মোবাইল কোর্টের মাধ্যমে ২ মাদক সেবিকে আটক করা হয় । মাদকসেবিদের ১ জনের ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড এবং ১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান মোবাইল কোর্ট পরিচালনা করেন।
উপজেলার নিকরাইল ইউনিয়নের ৪ নং পুনর্বাসন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক সেবনের পর উশৃঙ্খল আচরণ করে জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে পুনর্বাসন গ্রামের মৃত দুখাই শেখ ছেলে আব্দুর জব্বার (৬৫) এবং আশরাফুল নামে দুই ব্যক্তিকে আটক হয়। আব্দুল জব্বার তার অপরাধ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ মামলায় ভূঞাপুর থানার উপ পরিদর্শক জনাব মোঃ রুবেল প্রসিকিউশন দাখিল করেন।
অপরদিকে, আশরাফুল অভিযোগ অস্বীকার করায় তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা ।
উপজেলা নির্বাহী অফিসার মো মাহবুব হাসান বলেন, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।