রায়পুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ ও ২ মৌসুমে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক

2026-07-03T15:42:26+00:00
2026-07-03T15:42:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রায়পুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৩:৪২ পিএম   (ভিজিট : ২৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ ও ২ মৌসুমে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। 

শুক্রবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাওছার। 

উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মাজেদুল ইসলাম বলেন, উপজেলার মোট ৬ হাজার ৯৩০ জন কৃষক ও কৃষাণীর মাঝে বিভিন্ন ধরনের বীজ, সার, ফলদ গাছের চারা, লেবুর চারা এবং বালাইনাশকসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়। 

এছাড়া প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ২ হাজার ৫০৫ জন কৃষকের মধ্যে নারিকেল, আম, কাঁঠাল, জাম, জলপাই, কদবেল, বেল, অর্জুন, আমলকি, সুপারি ও নিমসহ ১০ হাজার ২৫০টি ফলদ ও বনজ গাছের চারা, জৈব সার এবং বাঁশের খুঁটি বিতরণ করা হয়।

অন্যদিকে ৪০ জন ছাত্র-ছাত্রীর মাঝে লেবুর চারা, জৈব সার ও মোট ২০০টি লেবুর চারা বিতরণ করা হয়েছে। এছাড়া ১ হাজার ৮০০ জন কৃষককে গ্রীষ্মকালীন সবজির বিভিন্ন জাতের বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy