এমপির উদ্যোগে সেতুতে মোটরসাইকেলের টোল প্রত্যাহার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাতুভাঙ্গা সেতুতে মোটরসাইকেলের টোল আদায় প্রত্যাহার করা হয়েছে। মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব

2026-07-03T15:51:50+00:00
2026-07-03T15:51:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এমপির উদ্যোগে সেতুতে মোটরসাইকেলের টোল প্রত্যাহার
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৩:৫১ পিএম   (ভিজিট : ১২৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাতুভাঙ্গা সেতুতে মোটরসাইকেলের টোল আদায় প্রত্যাহার করা হয়েছে। মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর হস্তক্ষেপে সেতুর ইজারাদার মাসুদুর রহমান মোটরসাইকেলের টোল আদায় বন্ধের সিদ্ধান্ত নেন।

চলতি মাসের ১ জুলাই থেকে নতুন অর্থবছরের টোল কার্যক্রম শুরু হলে সরকারি নির্ধারিত শিডিউল অনুযায়ী মোটরসাইকেলপ্রতি ৫ টাকা করে টোল আদায় করা হচ্ছিল। এ নিয়ে সেতু ব্যবহারকারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয় সংসদ সদস্যের নজরে এলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করেন। পরে ইজারাদার মোটরসাইকেলের টোল আদায় প্রত্যাহার করেন।

হাতুভাঙ্গা সেতুর ইজারাদার মাসুদুর রহমান বলেন, স্থানীয় মানুষ ও সেতু ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে মোটরসাইকেলের টোল আদায় বন্ধ করা হয়েছে।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব সাংবাদিকদের জানান, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর হস্তক্ষেপে ইজারাদারের সঙ্গে আলোচনা করে হাতুভাঙ্গা সেতুতে মোটরসাইকেলের টোল আদায় বন্ধ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১ জুলাই থেকে আগামী তিন বছরের জন্য ৮ কোটি ৯২ লাখ টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে হাতুভাঙ্গা সেতুর ইজারা পান মাসুদুর রহমান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy