প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৩:৫৬ পিএম (ভিজিট : ৩০)

X
ছবি: প্রতিনিধি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ধর্ষণ মামলার পলাতক আসামি চুনারুঘাটের মোহাম্মদ আলীকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের তাড়াইলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী(৩১) চুনারুঘাট পৌর শহরের উত্তর হাতুন্ডার আঃ আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, শায়েস্তাগন্জ থানার মামলা নং (৩)তাং (১০/৬/২৬ইং) ধর্ষণ মামলার এজাহরভূক্ত একমাত্র আসামী মোহাম্মদ আলীকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মাসুদ খালিদের নেতৃত্বে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।
এ অভিযানে র্যাবও সহযোগিতা করেন। মামলার সূত্রে জানা যায়, অভিযুক্ত মোহাম্মদ আলী একজন মাদ্রাসা শিক্ষক।
তার বিরুদ্ধে ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার নির্যাতন ও ধর্ষণের অভিযোগ করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিত পুলিশের এস আই মাসুদ খালিদ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় তার খালার বাড়ী থেকে আসামীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। মোহাম্মদ আলীর গ্রেপ্তারে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং এই ঘৃণ্য অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।