বনের ভেতর বনের কাঠ জ্বালিয়ে রান্না, হোটেল মালিককে জরিমানা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের সংরক্ষিত বনের ভেতর বনের কাঠ জ্বালিয়ে রান্না করায় হোটেল মালিক মাসুম বিল্লাকে

2026-07-03T15:57:19+00:00
2026-07-03T15:57:19+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বনের ভেতর বনের কাঠ জ্বালিয়ে রান্না, হোটেল মালিককে জরিমানা
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৩:৫৭ পিএম   (ভিজিট : ৪২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের সংরক্ষিত বনের ভেতর বনের কাঠ জ্বালিয়ে রান্না করায় হোটেল মালিক মাসুম বিল্লাকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে সাতছড়ি জাতীয় উদ্যানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। বন বিভাগ জানায়, সাতছড়ি জাতীয় উদ্যানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে তিনটি খাবারের দোকান পরিচালনা করছে একটি প্রভাবশালী মহল। এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় মাসুম বিল্লাহ হোটেলে বনের কাঠ জ্বালিয়ে রান্না করতে দেখা যায়। 

এ সময় ভ্রাম্যমাণ আদালত মাসুম  বিল্লাহ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করেন।  অপরদিকে এক সপ্তাহের মধ্যে মাসুম বিল্লাহ হোটেল, মোল্লার হোটেল, চিত্তর হোটেল মালিককে বনের কাঠ জ্বলিয়ে  হোটেলের রান্নার কাজ পরিচালনা করা সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেন। 

এ সময় উপস্থিত ছিলেন, সাতছড়ি রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুর রহমান, চুনারুঘাট থানার একটি দল।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy