চাটখিলে মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর চাটখিলে পৌরসভা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

2026-07-03T16:30:03+00:00
2026-07-03T16:30:03+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চাটখিলে মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৪:৩০ পিএম   (ভিজিট : ২৭)
মৃত্যুবার্ষিকী পালিত
X

মৃত্যুবার্ষিকী পালিত

নোয়াখালীর  চাটখিলে পৌরসভা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুর ১২টায় চাটখিল ভীমপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফ, সদস্য সচিব জিএস ফরিদ আহমেদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল ও সদস্য সচিব আহসানুল হক মাসুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহজান রানা, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান সামছুল আরেফিন শামিম, যুগ্ম আহ্বায়ক মহিন তরফদারসহ চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা মরহুম মোহাম্মদ আলী তরফদারের রাজনৈতিক জীবন, অবদান ও আদর্শের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। আলোচনা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আয়োজন করে চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy