কালিয়াকৈরে অসহনীয় লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালিয়াকৈরে মাসব্যপী তীব্র লোডশেডিংয়ে শিল্প কারখানায় উৎপাদন ব্যহতসহ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন-রাত ২৪ ঘন্টায় বারবার বিদ্যুৎ

2026-07-03T19:02:25+00:00
2026-07-03T19:02:25+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কালিয়াকৈরে অসহনীয় লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৭:০২ পিএম   (ভিজিট : ৪৫)
কালিয়াকৈরে অসহনীয় লোডশেডিং
X

কালিয়াকৈরে অসহনীয় লোডশেডিং

গাজীপুরের কালিয়াকৈরে মাসব্যপী তীব্র লোডশেডিংয়ে শিল্প কারখানায় উৎপাদন ব্যহতসহ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন-রাত ২৪ ঘন্টায় বারবার বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় কলকারখানার উৎপাদন বন্ধসহ সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এরই মধ্যে  এইচএসসি ও সমমানের পরীক্ষা চলছে। 

পরীক্ষার্থীরা  নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না বলে অভিযোগ উঠেছে। কখনও ৩০মিনিট আবার  কখনও এক  ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন উপজেলাবাসী।

তীব্র গরমে শিশু, বয়স্ক ও বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের দুর্ভোগ সবচেয়ে বেশি। অনেক বৃদ্ধ-বৃদ্ধা অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়ছেন। বিদ্যুৎ না থাকায় ফ্যান, পানির মোটর ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কারখানার ব্যবস্থাপক জানান, অতিরিক্ত লোডশেডিং এর কারণে কারখানায় উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। কারখানায় উৎপাদন বৃদ্ধি করে দেশের অর্থনৈতিক চাকা কে ত্বরান্বিত করার জন্য  দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা জরুরি।

এ বিষয়ে কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মিজানুর রহমান বলেন, কাবিরপুর গ্রিড থেকে পরিচালিত কালিয়াকৈর ৩৩ কেভি ফিডারে লোডশেডিং করা হচ্ছে। গ্রিড পর্যায়ের এই লোডশেডিংয়ের কারণে কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বিদ্যুৎ সরবরাহও স্বাভাবিক হয়ে যাবে।

উপজেলার বিশিষ্টজনদের  দাবি, চলমান এইচএসসি পরীক্ষা এবং তীব্র গরমের বিষয়টি বিবেচনায় নিয়ে লোডশেডিং সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy